রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কাটাসুর পশ্চিম ইউনিটের সভাপতি মো. ইমরান হোসেনকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৬ জুন) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুর থানা পুলিশ কাটাসুর এলাকায় অভিযান চালিয়ে ইমরান হোসেনকে গ্রেফতার করে।
গ্রেফতারের পর তাকে আদালতে পাঠানো হয়েছে বলে জানান এডিসি নিয়াজ মেহেদী।
-টিএস