ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
রামিসার মায়ের চিকিৎসায় এগিয়ে এলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৭:০৯ পিএম
X

নৃশংস হত্যাকাণ্ডের শিকার শিশু রামিসার মৃত্যুর শোক এখনও কাটিয়ে উঠতে পারেননি তার মা। সন্তানের মর্মান্তিক মৃত্যুর পর থেকে তিনি গভীর মানসিক আঘাতের পাশাপাশি বুকে ব্যথা, ভার্টিগো এবং পরিপাকতন্ত্রজনিত নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

এ অবস্থায় রামিসার বাবা বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলামের সহযোগিতা কামনা করেন। বিষয়টি জানার পর মানবিক বিবেচনায় দ্রুত উদ্যোগ নেন তিনি। তার ব্যবস্থাপনায় মঙ্গলবার (২৩ জুন) সকালে রামিসার মাকে রাজধানীর একটি বিশেষায়িত মাল্টিডিসিপ্লিনারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অধ্যাপক ডা. রফিকুল ইসলাম জানান, রোগীর চিকিৎসার জন্য একটি সমন্বিত মেডিকেল বোর্ড গঠন করা হবে। বোর্ডে মানসিক রোগ, হৃদরোগ, নিউরোলজি ও পরিপাকতন্ত্র বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা থাকবেন। তাদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা কার্যক্রম পরিচালিত হবে।

তিনি বলেন, সন্তানের মৃত্যুজনিত গভীর শোক ও মানসিক ট্রমার কারণে তার শারীরিক সমস্যাগুলো আরও জটিল হয়ে উঠেছে। ইতোমধ্যে মানসিক রোগ বিশেষজ্ঞ ও সাইকোলজিস্টের তত্ত্বাবধানে তার কাউন্সেলিং এবং প্রয়োজনীয় চিকিৎসা শুরু হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার ফলাফলের ভিত্তিতে পরবর্তী চিকিৎসা পরিকল্পনা নির্ধারণ করা হবে।

পরিবারের সদস্যরা আশা করছেন, বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত তত্ত্বাবধানে তিনি ধীরে ধীরে শারীরিক ও মানসিকভাবে সুস্থ হয়ে উঠবেন।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝