ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
শাহজালাল (রহ.) মাজারে ৫ লাখ টাকা দান করলেন বিদায়ী ডিসি সারওয়ার আলম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ৬:৩৪ পিএম
X

সিলেটের সদ্য বিদায়ী জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম হজরত শাহজালাল (রহ.)-এর মাজারে পাঁচ লাখ টাকা দান করেছেন। সোমবার বিকেলে মাজারের দানবাক্সে জমা হওয়া অর্থ ব্যাংকে জমা দেওয়ার সময় জেলা প্রশাসনের তহবিল থেকে তিনি এ অর্থ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা প্রশাসন কার্যালয়ের সহকারী কমিশনার (সাধারণ শাখা) তানভীর হোসাইন সজীব।

তিনি বলেন, সোমবার মাজারের দানবাক্স খুলে গণনার পর পাওয়া ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা মাজারের সোনালী ব্যাংক হিসাব নম্বরে জমা দেওয়া হয়। এর সঙ্গে জেলা প্রশাসনের তহবিল থেকে আরও পাঁচ লাখ টাকা যোগ করা হয়। সব মিলিয়ে ওই হিসাবে ২২ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা জমা হয়েছে।

সাত শতাধিক বছরের প্রচলিত রীতি ভেঙে সম্প্রতি হজরত শাহজালাল (রহ.) মাজারে জমা হওয়া দানের অর্থের হিসাব প্রকাশ্যে আনার উদ্যোগ নেন সারওয়ার আলম। এ উদ্যোগকে ঘিরে বিভিন্ন মহলে আলোচনা সৃষ্টি হয়।

সোমবার বিকেলে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে মাজারের তিনটি ডেগ ও একটি দানবাক্স খোলা হয়। প্রায় চার ঘণ্টা গণনা শেষে ওয়াকফ কর্মকর্তা সজল মিয়া জানান, দানবাক্স ও ডেগগুলো থেকে ১৭ লাখ ৬৫ হাজার ৫৪৯ টাকা নগদ অর্থ এবং সাত আনা সোনা পাওয়া গেছে।

তিনি আরও জানান, গণনা শেষে পাওয়া অর্থ ব্যাংকে জমা দেওয়ার সময় জেলা প্রশাসক ব্যক্তিগত উদ্যোগে আরও পাঁচ লাখ টাকা দান করেন।

এর আগে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদ থেকে মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়।

প্রত্যাহারের পর মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক সংক্ষিপ্ত বার্তায় তিনি সিলেটবাসীর উদ্দেশে লেখেন, বিদায় সিলেট। ভালো থাকুন সিলেটবাসী। আপনাদের ভালোবাসায় আমি ধন্য।


টিএস
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝