ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
রাজধানীতে আওয়ামী লীগের ১৪ নেতাকর্মী গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ২২ জুন, ২০২৬, ১০:৩৭ এএম
X
Advertisement

রাজধানীর শের-ই-বাংলা নগর ও মোহাম্মদপুর থানা এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের ১৪ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী এ তথ্য জানান।

শের-ই-বাংলা নগর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, 'রোববার সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের কিছু নেতাকর্মী শের-ই-বাংলা নগর থানাধীন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পাকা রাস্তার ওপর সমবেত হয়। তারা কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল করার প্রস্তুতিকালে হাতেনাতে ছয় জনকে গ্রেপ্তার করে।'

গ্রেপ্তারকৃতরা হলেন- আদাবর থানা আওয়ামী লীগের সাংগঠনিক সাধারণ সম্পাদক মো. কবির আহম্মেদ (৫২), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মিলন ছৌয়ার (৪০), আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. নয়ন শেখ (৩১), যুবলীগের সক্রিয় কর্মী মো. ইব্রাহিম (২৬), যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৬) ও যুবলীগের সক্রিয় কর্মী মো. রাকিব (২৩)।

অন্যদিকে মোহাম্মদপুর থানার বরাত দিয়ে নিয়াজ মেহেদী বলেন, 'রোববার সকালে অভিযান চালিয়ে মোহাম্মদপুর কলেজ গেট এলাকা থেকে ঝটিকা মিছিলের প্রস্তুতিকালে হাতেনাতে আট জন সক্রিয় আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করে পুলিশ।'

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. কবির ওরফে হুমায়ুন কবির (৫৪), মো. কালাম ফরাজি (৪০), কবির হাওলাদার (৪৮), মো. সিরাজ (৩৮), মো. হেলাল হোসেন (৪০), মো. আলী রাজ হোসেন (৩৭), মো. স্বপন মিয়া (৪০) ও মুরাদ ওরফে মুরাদ মাতবর (২৭)।

গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান তিনি।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement