ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬, ১৯ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ৯:৩০ এএম আপডেট: ১৪.০৬.২০২৬ ৯:৩২ এএম
ফাইল ছবি
X
Advertisement

ফাইল ছবি

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সাথে অস্থায়ী ভাবে বজ্র বা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, এ সময়ে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

সকাল ৬টায় ঢাকার বাতাসের আর্দ্রতা ছিল ৮৮ শতাংশ এবং তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রোববার সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে। আগামীকালের সূর্যোদয় হয় ভোর ৫টা ১১ মিনিটে।

আবহাওয়া অফিস জানিয়েছে, দুপুরের পর আকাশ আরও মেঘলা হতে পারে এবং কিছু কিছু এলাকায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির দেখা মিলতে পারে।

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement