ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কুষ্টিয়া সীমান্তে পুশইনের চেষ্টা প্রতিহত বিজিবি ও এলাকাবাসীর
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ১০:২২ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জন ব্যক্তিকে বাংলাদেশে পুশইনের (জোরপূর্বক ঠেলে দেওয়া) চেষ্টা প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় সীমান্তবাসী। শুক্রবার ভোরে প্রাগপুর সীমান্তের ১৪৮/৩-এস সীমান্ত পিলার এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) ১২ জনকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা চালায়। পুশইনের চেষ্টাকৃত এই দলে ৪ জন পুরুষ, ৪ জন নারী এবং ৪ জন শিশু রয়েছে।

সূত্র জানায়, বিএসএফের এই তৎপরতা টের পেয়ে বিজিবি সদস্য ও স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিকভাবে একজোট হয়ে প্রতিরোধ গড়ে তোলেন। ফলে তাদের বাংলাদেশে প্রবেশের চেষ্টা ব্যর্থ হয়। বর্তমানে ওই ১২ জন ব্যক্তি ভারতীয় সীমান্তের কাঁটাতারের বাইরের অংশে অবস্থান করছেন বলে জানা গেছে।

প্রাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশরাফুজ্জামান মুকুল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “ভোরের দিকে ভারত থেকে ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করা হয়েছিল। তবে স্থানীয় জনগণ ও বিজিবি যৌথভাবে প্রতিরোধ গড়ে তোলায় তারা বাংলাদেশে প্রবেশ করতে পারেনি।”

প্রাগপুর বিওপির দায়িত্বপ্রাপ্ত সুবেদার আসাদ হোসেন বলেন, “পুশইনের চেষ্টাকৃত ব্যক্তিরা বর্তমানে ভারতীয় সীমান্ত এলাকার ভেতরেই অবস্থান করছে। যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।”

এ বিষয়ে বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের (৪৭ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বলেন, “সীমান্ত দিয়ে যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভোরের দিকে প্রাগপুর সীমান্ত দিয়ে ১২ জনকে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা চালানো হয়েছিল। বিজিবির সতর্ক প্রহরা এবং স্থানীয় সীমান্তবাসীর সহযোগিতায় সেই চেষ্টা সফলভাবে প্রতিহত করা হয়েছে।”

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় টহল ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে, যাতে কেউ অবৈধভাবে সীমান্ত অতিক্রম করতে না পারে।

সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক থাকলেও যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝