ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাকালুকি হাওরে ১৪ জেলেকে জরিমানা, অবৈধ জাল জব্দ
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬, ৮:৫২ পিএম আপডেট: ১০.০৬.২০২৬ ৮:৫৩ পিএম
X

মৌলভীবাজারের কুলাউড়ায় হাকালুকি হাওরে অবৈধ মৎস্য আহরণ রোধে মোবাইল কোর্টের অভিযানে ১৪ জনকে ৪৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১০ জুন) বিকেলে মোট ১৪টি মামলায় এ অর্থদণ্ড আদায় করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম। তাকে সহযোগিতা করেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আবু মাসুদ এবং থানা পুলিশের সদস্যরা।

অভিযানে অবৈধভাবে মাছ শিকারের দায়ে ১৪ জনকে অভিযুক্ত করা হয়। এ সময় ৫টি বেড়জাল (প্রায় ৪ হাজার মিটার), ৩ হাজার মিটার কারেন্ট জাল এবং ২ হাজারটি মেজিক চাই জব্দ করে বিনষ্ট করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আনিসুল ইসলাম জানান, হাকালুকি হাওরের জীববৈচিত্র্য ও মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এসআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝