ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বিশ্ব ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিটে বাংলাদেশের দুই তরুণ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৭ জুন, ২০২৬, ১২:১৮ পিএম
X
Advertisement

বিশ্ব ব্যাংক গ্রুপের অন্যতম বৃহৎ বৈশ্বিক যুব সম্মেলন ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিট ২০২৬-এ অংশগ্রহণের জন্য বাংলাদেশ থেকে দুই তরুণ প্রতিনিধি মো. তৌফিক এলাহী এবং তিশা খন্দকার ইন-পার্সন ডেলিগেট হিসেবে নির্বাচিত হয়েছেন। আগামী ১১-১২ জুন ২০২৬ তারিখে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বিশ্ব ব্যাংক গ্রুপের সদর দপ্তরে এই আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।
 
বিশ্ব ব্যাংক গ্রুপের এই বার্ষিক আয়োজনটি ১৮ থেকে ৩৫ বছর বয়সী তরুণদের জন্য বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, দক্ষতা উন্নয়ন এবং উদ্যোক্তা তৈরির মতো বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করা হয়। এ বছরের সামিটের প্রতিপাদ্য হলো “FutureWorks: Designing Jobs for the Digital Age”।
 
সামিটে সরাসরি অংশগ্রহণের সুযোগ সীমিত হওয়ায় বিশ্বব্যাপী আবেদনকারীদের মধ্য থেকে একটি কঠোর ও প্রতিযোগিতামূলক মূল্যায়ন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিনিধিদের নির্বাচন করা হয়। সেই প্রক্রিয়ায় বাংলাদেশের প্রতিনিধিত্বের সুযোগ অর্জন করেছেন মো. তৌফিক এলাহী ও তিশা খন্দকার।
 
ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপ ইয়ুথ সামিটের মূল লক্ষ্য হলো তরুণদের উন্নয়নমূলক চ্যালেঞ্জ মোকাবেলায় উদ্ভাবনী সমাধান খুঁজে বের করতে উৎসাহিত করা, প্রভাবশালী উদ্যোগ বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় দক্ষতা ও সরঞ্জাম প্রদান করা এবং বিশ্ব ব্যাংক গ্রুপসহ বিভিন্ন বৈশ্বিক অংশীজনের সঙ্গে তরুণদের সংলাপের সুযোগ সৃষ্টি করা।

প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো তরুণ এই সম্মেলনে অংশগ্রহণ করেন। এছাড়া, সামিটটির সঙ্গে ১৭০টিরও বেশি দেশের ১০ হাজারের অধিক অ্যালামনাই সদস্যের একটি শক্তিশালী বৈশ্বিক নেটওয়ার্ক যুক্ত রয়েছে।
 
দুই বাংলাদেশি তরুণের এই অর্জন আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের যুবসমাজের সক্ষমতা, নেতৃত্ব এবং বৈশ্বিক সম্পৃক্ততার আরেকটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হবে।
 
বিস্তারিত তথ্যের জন্য:
https://www.worldbank.org/en/events/2026/06/11/youth-summit-2026-future-works-designing-jobs-for-the-digital-age

এমএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement