ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
সাত মামলার আসামি ‘কেন্তা ফিরোজ’ গ্রেপ্তার
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ২:২৮ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

হত্যা, চাঁদাবাজি, ছিনতাই ও মাদকসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা সাতটি মামলার আসামি ফিরোজ ওরফে ‘কেন্তা ফিরোজকে’ গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি কিশোর গ্যাং লিডার হিসেবে পরিচিত বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীর মোহাম্মদপুরের ফিউচার মডেল টাউনের ৫ নম্বর সড়কে আলমের গ্যারেজের পাশ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ডিএমপির তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা জানান, গ্রেপ্তার ফিরোজের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় হত্যা, চাঁদাবাজি, মারামারি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে।

পুলিশের তথ্যমতে, ফিরোজের বিরুদ্ধে ২০১৮ ও ২০১৯ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা হয়। ২০২০ সালে মারামারি, ছিনতাই ও হত্যাচেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

২০২৪ সালে হত্যা ও হত্যায় সংশ্লিষ্টতার অভিযোগে দুটি মামলা হয়। এছাড়া ২০২৫ সালে সংঘবদ্ধভাবে অনধিকার প্রবেশ, মারধর, চুরি ও চাঁদাবাজির অভিযোগে তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়।

এডিসি জুয়েল রানা জানান, গ্রেপ্তার কেন্তা ফিরোজের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এসএ
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement