ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গেজেটবঞ্চিতদের অনশন থেকে নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মী আটক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১:৫৯ পিএম
সংগৃহীত ছবি
X
Advertisement

সংগৃহীত ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসির রাজু ভাস্কর্যের সামনে ৪৫তম বিসিএসের গেজেটবঞ্চিতদের অনশন কর্মসূচি থেকে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের চার নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা ঘটনাস্থলে নিজেদের ছাত্রলীগের বিভিন্ন পদে দায়িত্বে থাকার পরিচয় দিয়েছেন বলে জানা গেছে। শাহবাগ থানার এক উপপরিদর্শক (এসআই) আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ব্যক্তিরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর রহমান হলের সাবেক সহসভাপতি ফেরদৌস খান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, হলের পাঠচক্র সম্পাদক মনিরুজ্জামান এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অমর একুশে হলের সহসভাপতি আকরাম গাজী হৃদয়।

ঘটনাস্থলে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন শাওন বলেন, অনশন কর্মসূচিতে তাঁরা নিষিদ্ধ ছাত্রলীগের চার নেতাকর্মীকে দেখতে পান। তাঁরা সংগঠনটির বিভিন্ন পদে দায়িত্ব পালন করেছেন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাঁদের নিয়ে যায়।

তবে তাঁদের আটকের সুনির্দিষ্ট কারণ এবং এ বিষয়ে পুলিশের বিস্তারিত বক্তব্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। 

এফএস 
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement