ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাকিস্তানে ৪.৮ মাত্রার ভূমিকম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২৭ মে, ২০২৬, ৪:৩২ পিএম
X


পাকিস্তানের পাঞ্জাব প্রদেশ ও ইসলামাবাদজুড়ে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে অন্তত একজন নিহত ও আহত হয়েছেন আরও ১১ জন। মঙ্গলবার সন্ধ্যায় ভূমিকম্পটি অনুভূত হয়।

ভূমিকম্পে জেলাম জেলার জালালপুর শরিফ এলাকায় একটি বাড়ি ধসে ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যু হয়েছে। আরও ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। পাশাপাশি পিন্ড দাদান খান ও আশপাশের এলাকায় একাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

পাকিস্তান আবহাওয়া অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪ দশমিক ৮ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করা হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে।

ডেপুটি কমিশনার জানান, পুলিশ, উদ্ধারকারী দল এবং স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত রয়েছে এবং এলাকায় আরও অনুসন্ধান ও ক্ষয়ক্ষতির মূল্যায়ন চলছে। উদ্ধার কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, ভূমিকম্পের অভিঘাতে একটি বাড়ির অংশবিশেষ ধসে পড়ে, যার নিচে চাপা পড়ে ওই কিশোরের মৃত্যু হয়।

ন্যাশনাল সিসমিক মনিটরিং সেন্টারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৬ মিনিটে রিখটার স্কেলে ৪.৮ মাত্রার এই ভূমিকম্পটি রেকর্ড করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার এবং এর উৎপত্তিস্থল ছিল জেলাম থেকে প্রায় ৫৮ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এই কম্পন ইসলামাবাদ, লাহোর, গুজরানওয়ালা, ওকারা, শেখুপুরা, মান্দি বাহাউদ্দিনসহ আশপাশের বিস্তীর্ণ এলাকায় অনুভূত হয়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝