ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে: ট্রাম্প
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বুধবার, ২০ মে, ২০২৬, ৯:৫৬ এএম আপডেট: ২০.০৫.২০২৬ ৩:১৪ পিএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানকে ঘিরে চলমান যুদ্ধ খুব দ্রুত শেষ হবে বলে তিনি আশা করছেন।

হোয়াইট হাউজে আয়োজিত এক অনুষ্ঠানে আইনপ্রণেতাদের উদ্দেশে বক্তব্য দিতে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা খুব দ্রুত এই যুদ্ধ শেষ করতে যাচ্ছি।

ট্রাম্প দাবি করেন, তারা (ইরান) খুব খারাপ ভাবে একটি চুক্তি করতে চায়। তারা এই পরিস্থিতিতে ক্লান্ত।

তিনি আরও বলেন, 'তাদের মাথায় পারমাণবিক অস্ত্রের চিন্তা রয়েছে, আর আমরা তাদের কখনোই পারমাণবিক অস্ত্র পেতে দেবো না।'

মার্কিন প্রেসিডেন্টের ভাষায়, আমরা দারুণ কাজ করেছি। আমার মনে হয়, খুব দ্রুতই সব শেষ হয়ে যাবে। তারা পারমাণবিক অস্ত্র পাবে না এবং আশা করি বিষয়টি খুব সুন্দর ভাবেই সমাধান হবে।

এদিকে, ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো, যখন রিপাবলিকান-নিয়ন্ত্রিত মার্কিন সিনেট মঙ্গলবার একটি ‘ওয়ার পাওয়ারস রেজ্যুলেশন’ এগিয়ে নেওয়ার পক্ষে ভোট দিয়েছে। প্রস্তাবটি অনুযায়ী, কংগ্রেসের স্পষ্ট অনুমোদন ছাড়া ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান বন্ধ করতে হবে।

সূত্র: আল-জাজিরা।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝