ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
দৌলতপুরে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৩৬ পিএম
X

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা, সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি মেলার উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় দৌলতপুর ভূমি অফিসের আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেলার উদ্বোধন করেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব রেজা আহমেদ বাচ্চু মোল্লা। ভূমি সেবা মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে যথাযথভাবে দায়িত্ব পালনে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

তিন দিনব্যাপী এ মেলা উপলক্ষে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে উপজেলা নির্বাহী অফিসার অনিন্দ্য গুহ’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রদীপ কুমার দাশ, দৌলতপুর থানার অফিসার ইনচার্জ মো. আরিফুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বিল্লাল হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. জহিরুল ইসলাম, সাংবাদিক আব্দুল আলীম সাচ্চু, সাংবাদিক মো. সাইফুল ইসলাম (শাহীন) প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারী, সেবা গ্রহীতারা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তিন দিনব্যাপী এই মেলায় ভূমি সংক্রান্ত বিভিন্ন সেবা প্রদান করা হবে।

এসআই/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝