ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
পাকিস্তানে নিরাপত্তা অভিযানে সেনাসহ নিহত ১২
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:০৮ এএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৮:৪৫ পিএম
ফাইল ছবি
X

ফাইল ছবি

পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পসের যৌথ অভিযানে বেলুচিস্তানের বারখান জেলায় গোলাগুলির ঘটনায় পাঁচ সেনা ও সাত সন্ত্রাসী নিহত হয়েছেন।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম সামা টিভি। 

আইএসপিআরের এক বিবৃতিতে বলা হয়, বুধবার সকালে পাকিস্তান সেনাবাহিনী ও ফ্রন্টিয়ার কর্পস বেলুচিস্তান বারখান জেলার নোশাম এলাকায় সন্ত্রাসবিরোধী অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, ভারত-সমর্থিত ‘ফিতনা আল হিন্দুস্তান’ নামে পরিচিত সন্ত্রাসীদের নির্মূল করাই ছিল এই অভিযানের উদ্দেশ্য।

অভিযান চলাকালে নিরাপত্তা বাহিনী সন্ত্রাসীদের একটি দলের অবস্থান শনাক্ত করে এবং উভয়পক্ষের মধ্যে তীব্র গোলাগুলি শুরু হয়।

এই সংঘর্ষে সাত সন্ত্রাসী নিহত হয় বলে জানায় সামরিক বাহিনী। এছাড়া, নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র, গোলাবারুদ ও বিস্ফোরকও উদ্ধার করা হয়েছে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝