ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঘোড়াঘাটে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা ধ্বংস
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:৪১ পিএম
X

দিনাজপুরের ঘোড়াঘাটে বাংলাদেশ সরকারের কৃষি মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী পরিবেশ-বিধ্বংসী ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করে ধ্বংস করেছে উপজেলা কৃষি বিভাগ।

বুধবার বিকেলে পৌরসভার ওসমানপুর বাজারে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামদিয়া বৈগ্রামের মনজুর হোসেনের ছেলে রাজু মিয়া (৪০) ভ্যানে করে ইউক্যালিপটাস গাছের চারা বিক্রি করছিলেন।

খবর পেয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান তার কাছ থেকে ২২০টি ইউক্যালিপটাস গাছের চারা জব্দ করেন। পরে উপজেলা কৃষি অফিসের সামনে চারাগুলো ভেঙে ধ্বংস করা হয়।

এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রফিকুজ্জামান বলেন, পরিবেশের জন্য ক্ষতিকর ও আগ্রাসী প্রজাতির ইউক্যালিপটাস এবং আকাশমনি গাছের চারা রোপণ, উত্তোলন ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করে সরকার ২০২৫ সালের ১৫ মে প্রজ্ঞাপন জারি করেছে।

এ কারণে সরকারের নির্দেশনা অনুযায়ী আগ্রাসী প্রজাতির গাছের চারা বিক্রি ও রোপণ বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পরিবেশ রক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

জিএম/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝