ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
নারায়ণগঞ্জে গার্মেন্টসে কর্মকর্তার রহস্যজনক মৃত্যু, শ্রমিকদের বিক্ষোভ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:১২ পিএম
X

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি পোশাক কারখানার কর্মকর্তা ইদ্রিস আলীর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে কারখানার ভেতরে তাকে হত্যা করা হয়েছে অভিযোগ এনে শ্রমিকরা বিক্ষোভ করেন। খবর পেয়ে থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনার সুষ্ঠু তদন্তের আশ্বাস দিলে শ্রমিকরা শান্ত হন।

মঙ্গলবার দুপুরে পশ্চিম মাসদাইর এলাকায় অবস্থিত ফারিহা নিট টেক্সটাইল নামের একটি কারখানার সুতা গোডাউনের ভেতর থেকে ঝুলন্ত অবস্থায় নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত ইদ্রিস আলী সোনারগাঁ উপজেলার পৌরসভার লালের বাড়ি এলাকার আবুল কাশেমের ছেলে। তিনি ওই কারখানার সুতা গোডাউনে এজিএম হিসেবে কর্মরত ছিলেন।

ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহবুবুর রহমান জানান, ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। তবে পরিবার ও শ্রমিকদের পক্ষ থেকে হত্যার অভিযোগ উঠেছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত বলা যাবে।

এসএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝