ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
জামালপুরে ওজনে কম দেওয়ায় পেট্রোল পাম্পকে জরিমানা
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬, ৬:৪২ পিএম
X

জামালপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে জ্বালানি তেল ওজনে কম দেওয়ার অভিযোগে রোকেয়া ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (৭ মে) দুপুরে সদর উপজেলার বিনন্দেরপাড়া এলাকায় অবস্থিত মেসার্স রোকেয়া ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন জামালপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শরিফুল ইসলাম।

তিনি জানান, ফিলিং স্টেশনটিতে প্রতি ৫ লিটার পেট্রোলে ৫২৬ মিলিলিটার এবং প্রতি ৫ লিটার অকটেনে ৫২০ মিলিলিটার তেল কম দিয়ে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছিল।

এ সময় ফিলিং স্টেশনটির মালিক ফেরদৌস হোসেন তালুকদার উপস্থিত না থাকায় তার প্রতিনিধি তারেক মাহমুদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

জেজে/আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝