ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬, ২২ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
বাংলায় পরিবর্তন এসেছে, নারীরা তৃণমূলকে শাস্তি দিয়েছে: নরেন্দ্র মোদি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৯:৫৩ পিএম
X
Advertisement

পশ্চিমবঙ্গ ও অন্যান্য রাজ্যের বিধানসভা নির্বাচন নিয়ে ভাষণ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সোমবার (৪ মে) ভোট গণনা শুরু হলে অনানুষ্ঠানিক ফলাফলে পশ্চিমবঙ্গ ও আসামে বড় ব্যবধানে এগিয়ে যায় বিজেপি।

এ ফলাফলকে কেন্দ্র করে দেওয়া বক্তব্যে নরেন্দ্র মোদি বলেন, এবারের নির্বাচনের মাধ্যমে বাংলায় পরিবর্তন এসেছে। তাঁর ভাষায়, “বাংলা এখন ভয় থেকে মুক্ত হয়ে আত্মবিশ্বাস ও উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।”

তিনি আরও বলেন, “বাংলায় বিজেপির এই সাফল্যের কৃতিত্ব আমি বাংলার সাধারণ মানুষকে উৎসর্গ করছি। বাংলার এই পবিত্র ভূমিতে এক নতুন সূর্যোদয় হয়েছে।”

অপরদিকে পশ্চিমবঙ্গ ও তামিলনাড়ুর নারীরা তৃণমূল ও ডিএমকে-কে শাস্তি দিয়েছে উল্লেখ করে ভারতীয় প্রধানমন্ত্রী বলেছেন, “আমি কিছুদিন আগেই বলেছিলাম যে নারীদের জন্য সংরক্ষিত আসনের বিরোধিতা যারা করবে, তাদের নারীশক্তির রোষানলে পড়তে হবে। আমাদের দেশের মা-বোনেরা এখন কংগ্রেস, তৃণমূল এবং ডিএমকে-কে সেই শাস্তিই দিয়েছে।”

“কেরালাতে বামপন্থীদের দশ বছরের কুশাসনের সুবাদে কংগ্রেস কিছুটা সুবিধাজনক অবস্থানে থাকলেও, আমার বিশ্বাস যে আগামী নির্বাচনে কেরালার বোনেরাও এই দলকে উচিত শিক্ষা দেবে। একইভাবে উত্তরপ্রদেশের নারীদের ক্ষোভের মুখে পড়তে হবে সমাজবাদী পার্টিকেও... নারীবিদ্বেষী সমাজবাদী পার্টি যা-ই করুক না কেন, তারা তাদের পাপ কোনোভাবেই মুছে ফেলতে পারবে না।”

সূত্র: এনডিটিভি

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement