ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে দরবার ও সম্মাননা প্রদান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৪ মে, ২০২৬, ৬:৩৮ পিএম
X

ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দপ্তরে দরবার গ্রহণ এবং পেশাগত ও শিক্ষা সম্মাননা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল (এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি) বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে ফায়ার সার্ভিসকে একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও প্রকৃত সেবাদানকারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে।

সোমবার (৪ মে) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের প্রথম পর্বে মহাপরিচালক দরবার গ্রহণ করেন। শুরুতে তাকে সশ্রদ্ধ অভিবাদন জানিয়ে দরবার হস্তান্তর করেন পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার (পিএসসি)। ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের লিডার ক্বারী মো. কুদরত উল্লাহ।

দরবারে মহাপরিচালক ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশ্বব্যাপী সকল ফায়ারফাইটারের প্রতি শ্রদ্ধা জানান এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি তার দায়িত্বকালীন গৃহীত বিভিন্ন পদক্ষেপ ও উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

তিনি জানান, ১ মে থেকে দেশব্যাপী ই-ফায়ার লাইসেন্স কার্যক্রম চালু হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। পাশাপাশি আসন্ন নিয়োগ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করার প্রত্যয় ব্যক্ত করেন এবং এ কাজে সহযোগিতা কামনা করেন।

বিভিন্ন দুর্ঘটনায় ফায়ার সার্ভিসের দ্রুত সাড়া ও অপারেশনাল কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে। প্রতিষ্ঠানের সুনাম ধরে রাখতে সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানান তিনি।

এ সময় তিনি উপস্থিত ও অনলাইনে যুক্ত কর্মকর্তা-কর্মচারীদের মতামত শোনেন এবং বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বেলা ১১টায় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব শুরু হয়। এ পর্বে সাম্প্রতিক সময়ে অপারেশন ও উদ্ধারকাজে বিশেষ পারদর্শিতা ও সাহসিকতার স্বীকৃতি হিসেবে দেশব্যাপী বাছাইকৃত ৮০ জন কর্মকর্তা-কর্মচারীর মধ্যে ঢাকা বিভাগের ১০ জনকে ক্রেস্ট, সনদপত্র ও আর্থিক সম্মাননা প্রদান করা হয়।

এছাড়া কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের মধ্যে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৭৩ জনের মধ্যে অধিদপ্তর ও ঢাকা বিভাগের ১৭ জনকে শিক্ষা সম্মাননা হিসেবে ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করা হয়। অন্যান্যদের নিজ নিজ বিভাগে বিভাগীয় উপপরিচালকের মাধ্যমে মহাপরিচালকের পক্ষ থেকে সম্মাননা দেওয়া হবে।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝