ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
গ্লোব জনকণ্ঠের চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬, ২:৩৪ পিএম
প্রতীকী ছবি
X
Advertisement

প্রতীকী ছবি

চেক জালিয়াতির মামলায় গ্লোব জনকণ্ঠ শিল্প পরিবারের চেয়ারম্যান শামীমা এ খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ঢাকার সিএমএম আদালত। গত ৩০ এপ্রিল গ্রেপ্তারি পরোয়ানাটি জারি করেন এসিএমএম-৪ আদালত।

আদেশে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ওয়ারেন্ট তামিলের নির্দেশ দেওয়া হয়েছে। 

মামলার বাদি রাজিয়া রহমান।

আদালত সূত্র জানায়, শামীমা এ খান পূবালী ব্যাংকের কয়েকটি চেকে রাজিয়া রহমানকে ১০ কোটি টাকা দেন। তিনি টাকা নগদায়ন করতে গেলে ব্যাংক হিসেবে পর্যাপ্ত টাকা না থাকায় চেক নগদায়ন হয়নি। পরে বাদি রাজিয়া রহমান বিবাদি শামীমা এ খানকে লিগ্যাল নোটিশ দেন। বিবাদি তারও কোনো জবাব দেননি। পরে বাদি বাধ্য হয়ে ওই অর্থ আদায়ের জন্য আদালতে মামলা করেন। আদালত ৩০ এপ্রিল আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এবং রমনা থানার ওসিকে পরোয়ানা তামিল নির্দেশ দেন।

এমএ

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement