ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 রবিবার, ২৩ আগস্ট ২০২৬, ৮ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
বার কাউন্সিলের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ জাইমা রহমান
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ১০:১৬ এএম আপডেট: ১৩.০৬.২০২৬ ১১:৪৫ এএম
X

নিম্ন আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্তির সনদ অর্জনের প্রথম ধাপ এমসিকিউ (নৈর্ব্যক্তিক) পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। প্রকাশিত ফল অনুযায়ী, এ পরীক্ষায় মোট ৯ হাজার ২০১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।

বার কাউন্সিলের ওয়েবসাইটে শুক্রবার (১৩ জুন) দিবাগত রাতে ফলাফল প্রকাশ করা হয়। এ বছর এমসিকিউ পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন জাইমা রহমানও।

নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বিষয়টি নিশ্চিত করে জাইমা রহমান লিখেছেন, “আলহামদুলিল্লাহ, আমি আপনাদের কাছে ছোট একটি ব্যক্তিগত সাফল্যের কথা শেয়ার করতে চাই। আমার দেশে আইন প্র্যাকটিসের জন্য আজ বাংলাদেশ বার কাউন্সিলের প্রথম ধাপ এমসিকিউ পরীক্ষায় অংশ নিই। আল্লাহর রহমতে সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি।”

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এবারের পরীক্ষায় তিনি বিএএফ শাহীন কলেজ কেন্দ্রে অংশগ্রহণ করেন।

শুক্রবার সকালে অনুষ্ঠিত ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষায় আবেদনকারীর সংখ্যা ছিল ৩৭ হাজার ৮০ জন। পরীক্ষায় উত্তীর্ণরা পরবর্তী লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

বার কাউন্সিলের তিন ধাপের—এমসিকিউ, লিখিত ও মৌখিক—পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ প্রার্থীরা আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার সনদ অর্জন করবেন। সনদপ্রাপ্ত আইনজীবীরা দেশের বিভিন্ন আদালত ও ট্রাইব্যুনালে আইন পেশায় নিয়োজিত হতে পারবেন, তবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে প্র্যাকটিসের জন্য পৃথক বিধান প্রযোজ্য।

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝