ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
চাঁদপুরে হাত-পা বাঁধা অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার
⏲ প্রকাশিত: শনিবার, ২ মে, ২০২৬, ৩:৪৩ পিএম
X

চাঁদপুরের হাজীগঞ্জে হাত-পা ও মুখ বাঁধা অবস্থায় অজ্ঞাত এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভাধীন ১১ নম্বর ওয়ার্ডের রান্ধুনীমুড়া গ্রামের মুন্সী বাড়ি সংলগ্ন এলাকা থেকে নাইট গার্ড (পাহারাদার)-এর পোশাক পরিহিত প্রায় ৫৫–৬০ বছর বয়সী ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে এক পথচারী ভিক্ষুক নারী মৃতদেহটি দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। এ সময় স্থানীয়রা ছুটে এসে হাজীগঞ্জ থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাজীগঞ্জ সার্কেল) মুকুর চাকমা ও হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সংবাদকর্মী এসএম মিরাজ মুন্সী জানান, আমার বাড়ির পাশের নির্জন স্থানে হাত-পা ও মুখে কসটেপ বাঁধা অবস্থায় এক বৃদ্ধার মৃতদেহ দেখতে পাই। তার শরীরে নাইট গার্ডের পোশাক ছিল এবং মুখের ভেতরে একটি বাঁশি পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে হত্যা করে রাতের আঁধারে এখানে ফেলে গেছে।

তিনি আরও জানান, নির্জন ওই স্থানের পাশে হাজীগঞ্জ সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজসহ আশপাশের বাড়িগুলোতে ক্লোজ সার্কিট ক্যামেরা (সিসিটিভি) রয়েছে। এসব সিসিটিভির ফুটেজ দেখলে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার ও সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। আমাদের প্রাথমিক তদন্ত চলমান রয়েছে। আশা করি, খুব দ্রুত সময়ের মধ্যে নিহতের পরিচয় শনাক্ত ও জড়িতদের আটক করা সম্ভব হবে।

এইচইউ/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝