ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর উন্নয়নের দাবিতে আলোচনা সভা
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬, ১০:০২ পিএম
X

সাতক্ষীরায় হরিজন জনগোষ্ঠীর আর্থ-সামাজিক উন্নয়নে বহুমুখী কর্মসংস্থানের ভাবনা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকেলে সাতক্ষীরা পৌরসভা এলাকার হরিজন পল্লীতে এই সভা অনুষ্ঠিত হয়।

রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর আয়োজনে এবং যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় বক্তারা হরিজন সম্প্রদায়ের পেশাগত মর্যাদা, বিকল্প কর্মসংস্থান, সুপেয় পানির সংকট, স্যানিটেশন সংকট এবং বসতবাড়ির ভূমির মালিকানা সমস্যার বিষয়গুলো তুলে ধরেন।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) নাজমুন নাহার। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন যুক্তরাজ্যের ল্যাঙ্কাস্টার ইউনিভার্সিটির অধ্যাপক ও হরিজন সম্প্রদায়ের কমিউনিটি গবেষক স্যালি ক্যাউড।

স্বাগত বক্তব্য রাখেন রিইব-এর উপ-পরিচালক রুহি নাজ। সভাপতিত্ব করেন রিসার্চ ইনিশিয়েটিভস্ বাংলাদেশ (রিইব)-এর মাঠ সমন্বয়কারী বাবুল সূত্রধর।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক রোকনুজ্জামান, স্বদেশ-এর নির্বাহী পরিচালক মাধব দত্ত, সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি জি.এম. মনিরুল ইসলাম মিনি, সিনিয়র সাংবাদিক ফারুক রহমান, জুলফিকার রায়হান এবং পৌরসভার পরিচ্ছন্ন পরিদর্শক মো. ইদ্রিস আলী।

হরিজন কমিউনিটির স্বপন কুমার হালদারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন রিইব-এর হোপ প্রকল্প সমন্বয়কারী খালিদ হাসান, ডকুমেন্টেশন অফিসার আব্দুল কাদের, সিআরএ রিতা বিশ্বাস, হরিজন কমিউনিটি প্রতিনিধি চন্দন হেলা, জীবন কুমার ডোম ও কনক ডোম প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হরিজন জনগোষ্ঠীর পরিচ্ছন্নতা কর্মীরা আর্থ-সামাজিক ও আত্মপরিচয়ের সংকটে রয়েছেন। তাদের এই সংকট নিরসনে সচেতনতা বৃদ্ধি এবং সরকারি বিভিন্ন সেবায় অগ্রাধিকার নিশ্চিত করতে হবে। তা না হলে এই জনগোষ্ঠীর জীবনমানের উন্নয়ন সম্ভব নয়।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝