ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঘোড়াঘাটে দাদী হত্যা: নাতিসহ গ্রেফতার ৩
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পিএম
X

দিনাজপুরের ঘোড়াঘাটে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটের উদ্দেশ্যে ৭৫ বছর বয়সী বৃদ্ধা ওয়ালেদা খাতুনকে হত্যা করার ঘটনায় তাঁর নাতিসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—নিহতের দ্বিতীয় ছেলের ছেলে ফজলে রাব্বি (২৯), মসফিকুর রহমান রাজ (৩৪) এবং নাজমুল হুদা শান্ত (২৬)। এদের মধ্যে ফজলে রাব্বি ও নাজমুল হুদা শান্ত ঘোড়াঘাট উপজেলার বাসিন্দা এবং মসফিকুর রহমান রাজ দিনাজপুর সদর উপজেলার বাহাদুর বাজার এলাকার বাসিন্দা।

অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানায়, অনলাইন জুয়ায় আসক্তি ও ঋণের চাপ থেকে আর্থিক সংকটে পড়ে তারা এ হত্যার পরিকল্পনা করে। গত ২১ এপ্রিল সকালে ঘোড়াঘাট উপজেলার ডুগডুগি বাজার এলাকায় বসে তারা চুরির পরিকল্পনা করে। এ সময় ফজলে রাব্বি জানায়, তার ফুফু বিদেশ থেকে এসে দাদীর সঙ্গে থাকছেন এবং দিনে কাজে বাইরে থাকেন। বাড়িতে একা থাকা বৃদ্ধার কাছে স্বর্ণালঙ্কার ও টাকা রয়েছে বলেও সে জানায়।

পরিকল্পনা অনুযায়ী, সেদিন বিকেলে তারা তিনজন মিলে বৃদ্ধার বাড়িতে প্রবেশ করে। পরে স্কচটেপ দিয়ে তার হাত-পা বেঁধে ফেলে এবং গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে। এরপর স্বর্ণালঙ্কার ও নগদ টাকা নিয়ে পালিয়ে যায়।

ঘটনার পর সোমবার (২৭ এপ্রিল) দিনভর জেলা গোয়েন্দা শাখা, সাইবার ইউনিট ও ঘোড়াঘাট থানা পুলিশের যৌথ অভিযানে ঢাকার আশুলিয়ার গকুর নগর এলাকা থেকে ফজলে রাব্বি ও মসফিকুর রহমান রাজকে গ্রেফতার করা হয়। একই দিনে ঘোড়াঘাট উপজেলার দেওগ্রাম এলাকা থেকে নাজমুল হুদা শান্তকে আটক করা হয়।

তিনি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে একটি স্বর্ণের হার, এক জোড়া বালা, এক জোড়া চেইন, এক জোড়া কানের দুল, এক জোড়া ঝুমকা এবং এক জোড়া রুপার নুপুর উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

এএইচএম/এসআর

Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝