ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় পুকুর থেকে নারীর মরদেহ উদ্ধার
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৫:০৩ পিএম
X

সাতক্ষীরা সদর উপজেলার মাগুরা বউবাজার এলাকার একটি পুকুর থেকে বিথীকা সাধু নামের এক বিধবা নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার গভীর রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিথীকা সাধু (৫২) মাগুরা বউবাজার এলাকার মৃত বিশ্বনাথ সাধুর স্ত্রী।

মাগুরা বউবাজারের কার্তিক সাধু জানান, “বউবাজারে আমার একটি দোকান রয়েছে। রাত ৮টার দিকে মাকে ফোন করে দোকানে আসতে বলি। কিন্তু দীর্ঘ সময় মা না আসায় আমি খোঁজখবর নিতে থাকি। অনেক খোঁজাখুঁজির পর ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।”

স্থানীয় এক ব্যক্তি নাম প্রকাশ না করার শর্তে জানান, বিথীকা সাধুর বাড়ির পাশে একটি বাঁশবাগান রয়েছে। ধারণা করা হচ্ছে, তিনি বাঁশবাগান দিয়ে দোকানে আসার পথে মাদকসেবীরা তাঁর মাথায় আঘাত করে হত্যা করে। পরে কাছে থাকা গহনা ছিনিয়ে নিয়ে মরদেহ পুকুরে ফেলে দেয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান জানান, বিথীকা সাধুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তবে কী কারণে তিনি মারা গেছেন, তা ময়নাতদন্ত ছাড়া বলা সম্ভব নয়। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এমজেডআর/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝