ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
সাতক্ষীরায় দেড় হাজার বোতল ফেন্সিডিলসহ ২ চোরাকারবারি আটক
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ৫:৫৫ পিএম
X

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার খানজিয়া এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ দুই চোরাকারবারিকে আটক করেছে র‍্যাব-৬।

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে র‍্যাব-৬ সিপিসি-১-এর কোম্পানি কমান্ডার এএসপি মো. রেজাউল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, কালিগঞ্জ উপজেলার খানজিয়া গ্রামের আলী আকবর গাজীর ছেলে কামাল হোসেন (৪১) এবং নলতা গ্রামের খোরসেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৯)।

শনিবার সকালে র‍্যাব-৬ এক বার্তায় জানায়, ভারত সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা মাদকদ্রব্য তাদের বাড়িতে মজুদ রয়েছে, এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় ঘরের ভেতর লুকিয়ে রাখা ১ হাজার ৫৬২ বোতল ফেন্সিডিল (উইন কোরেক্স) ও ৮৯ বোতল স্কাফ সিরাপসহ মোট ১ হাজার ৬৪৯ বোতল মাদকদ্রব্য জব্দ করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাসুদুর রহমান জানান, এ ঘটনায় র‍্যাবের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটক ব্যক্তিদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এমজেডআর/এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝