ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইসলামাবাদে আরাগচি ও পাক পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১০:৩৭ এএম
X

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ সফরে গিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। সেখানে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দারের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

গতকাল শুক্রবার ইরানের একটি ছোট প্রতিনিধি দল নিয়ে ইসলামাবাদে যান আরাগচি। ইসলামাবাদে অবতরণের পর আরাগচি ও তার নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সদস্যরা সোজা সেরেনা হোটেলে যান।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির, পররাষ্ট্রমন্ত্রী ও উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকভি। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, আরাগচি ও তার নেতৃত্বাধীন ইরানি প্রতিনিধিদলের আগমন উপলক্ষে ইসলামাবাদের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দ্বন্দ্বের জেরে ২৮ ফেব্রুয়ারি ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয়। ৪০ দিন পর, ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরান যুদ্ধবিরতি ঘোষণা করে।

এরপর গত ১১ এপ্রিল এই সেরেনা হোটেলেই প্রথম দফা সংলাপে বসেন যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা। সেই সংলাপে মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে. ডি. ভ্যান্স এবং ইরানি প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ।

১১ এপ্রিলের সেই সংলাপের লক্ষ্য ছিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি ও সমঝোতা চুক্তি স্বাক্ষর করা। তবে ২১ ঘণ্টা ধরে বৈঠক ও আলোচনার পরও সংলাপটি ব্যর্থ হয়; চুক্তি স্বাক্ষর না করেই ফিরে যান ভ্যান্স ও ঘালিবাফ।

এবারের দ্বিতীয় দফা সফরে ইরানি প্রতিনিধি দলে নেই ঘালিবাফ। পশ্চিমা সংবাদমাধ্যমগুলোর বরাতে জানা গেছে, ইসলামাবাদে ইরানের সঙ্গে দ্বিতীয় দফা সংলাপের জন্য প্রস্তুতি নিচ্ছে মার্কিন প্রতিনিধি দল, এবং সেই দলে জে. ডি. ভ্যান্সও অনুপস্থিত থাকবেন। অর্থাৎ, সম্ভাব্য এই দ্বিতীয় দফা সংলাপ অনুষ্ঠিত হলে সেখানে ভ্যান্স ও ঘালিবাফ—কেউই থাকবেন না।

সৈয়দ আরাগচি পাকিস্তানে পৌঁছানোর পর কাতারের রাষ্ট্রায়ত্ত বার্তাসংস্থা দেশটির আমির শেখ তামিম বিন হামাদ আল থানির দপ্তরের বরাতে এক প্রতিবেদনে জানিয়েছে, কাতারের আমির ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে টেলিফোনে কথা হয়েছে। ওই ফোনালাপে আমির বলেন, যুদ্ধের মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের এই উদ্যোগকে কাতার পূর্ণ সমর্থন দিচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝