ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
প্রধানমন্ত্রীর সকল উন্নয়ন-পরিকল্পনা সফলে সচেষ্ট থাকব: অতিরিক্ত সচিব সুরাইয়া
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬, ৮:৫৫ পিএম
X

প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব সুরাইয়া আখতার জাহান।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে টেলিফোনে আলাপকালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গৃহীত সব উন্নয়ন ও পরিকল্পনা সফল করতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন বলেও জানান।

জানা গেছে, সুরাইয়া আখতার বর্তমানে বগুড়ায় অবস্থান করছেন। আগামী ২০ এপ্রিল (সোমবার) তিনি বগুড়া সিটি করপোরেশনের উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেবেন। এদিন প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় এসে সিটি করপোরেশন উদ্বোধনের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করবেন বলে তিনি জানান।

সুরাইয়া আখতার বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার উন্নয়নের যে ধারা অব্যাহত রেখেছে, তাতে অংশ নিতে পেরে তিনি গর্বিত। জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়ার সুযোগকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।

তিনি উল্লেখ করেন, বগুড়া প্রাচীন পুন্ড্র সভ্যতার ধারক হিসেবে ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। তবে অতীতে নানা কারণে এ জেলার উন্নয়ন প্রত্যাশিত মাত্রায় এগোয়নি বলেও মন্তব্য করেন তিনি।

বগুড়ার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্ট মন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যদের দিকনির্দেশনায় জেলাটির উন্নয়ন কার্যক্রম এগিয়ে নেওয়া হচ্ছে। দায়িত্ব পেলে নিজের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পেশাদারিত্বের সঙ্গে বগুড়ার সার্বিক উন্নয়নে ভূমিকা রাখবেন বলেও জানান তিনি।

সুরাইয়া আখতার আরও বলেন, বর্তমানে বগুড়ার ৮৩ জন কর্মকর্তা প্রশাসন ক্যাডারে কর্মরত আছেন, যার মধ্যে দুইজন সচিব রয়েছেন। তাদের অভিজ্ঞতা দেশের পাশাপাশি বগুড়ার উন্নয়নে কাজে লাগানো সম্ভব।

১৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের এই কর্মকর্তা জানান, প্রশাসনে তার ২৭ বছরের অভিজ্ঞতা রয়েছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রধানমন্ত্রীর উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে তিনি ও তার সহকর্মীরা একযোগে কাজ করে যাবেন।

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝