ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্ববাজারে কমল তেলের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ৫:৪২ পিএম
X

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বিতীয় দফায় শান্তি আলোচনার আশায় জ্বালানি সরবরাহে বিঘ্নের আশঙ্কা কিছুটা কমায় মঙ্গলবার (১৪ এপ্রিল) বিশ্ববাজারে তেলের দাম কমেছে।

আন্তর্জাতিক বাজারের মানদণ্ড ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রায় ১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮.৪০ ডলারে নেমেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া তেলের দাম ১.৭ শতাংশ কমে ৯৭.৪০ ডলারে দাঁড়িয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সম্ভাব্য একটি চুক্তি নিয়ে তেহরান ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগ করেছে।
এর আগে সপ্তাহান্তে দুই পক্ষের আলোচনায় সমঝোতা না হওয়ার পর ট্রাম্প ইরানের বন্দরগুলোতে অবরোধের নির্দেশ দিলে তেলের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের ওপরে উঠে যায়।

সোমবার হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ‘আমি বলতে পারি, ওরা আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তারা খুবই একটি চুক্তি করতে চায়।’

অন্যদিকে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, ইরান পাঁচ বছর পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ স্থগিত করার প্রস্তাব দিয়েছিল। তবে যুক্তরাষ্ট্র ২০ বছরের জন্য তা বন্ধ রাখার দাবি জানিয়ে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে।

প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে অনুষ্ঠিত আলোচনায় ইরান ও যুক্তরাষ্ট্র পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখার বিষয়ে বিভিন্ন প্রস্তাব বিনিময় করলেও এখনো চূড়ান্ত সমঝোতা থেকে অনেক দূরে রয়েছে। তবে আলোচনা থেকে বোঝা যায়, শান্তি চুক্তির একটি সম্ভাবনা এখনো রয়েছে এবং সামনেই সরাসরি আরেক দফা বৈঠক হতে পারে।

এদিকে অস্ট্রেলিয়ার জেমস কুক ইউনিভার্সিটি-এর সহযোগী অধ্যাপক জিয়াজিয়া ইয়াং বলেন, ট্রাম্পের মন্তব্যকে ‘উত্তেজনা কমার সম্ভাবনার ইঙ্গিত’ হিসেবে দেখা যেতে পারে। 

তিনি আরও বলেন, সোমবার দামের বড় উত্থানের পর ব্যবসায়ীরা স্বল্পমেয়াদি সমন্বয় করায়ও তেলের দাম কিছুটা কমেছে।

বাজার এখন নজর রাখছে, তেহরান তার পারমাণবিক কর্মসূচি স্থগিত করবে কি না। এমন সিদ্ধান্ত নিলে তা ‘উল্লেখযোগ্যভাবে উত্তেজনা কমাতে পারে’ বলে মনে করেন ইয়াং।

তবে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা-এর প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, বর্তমান তেলের দাম মধ্যপ্রাচ্যের পরিস্থিতির প্রকৃত গুরুত্ব পুরোপুরি প্রতিফলিত করছে না।

তিনি বলেন, ‘এপ্রিল মাস মার্চের চেয়েও খারাপ হতে পারে। কারণ মার্চে আমরা যে তেল পেয়েছি, সেগুলো সংকট শুরুর আগেই পাঠানো হয়েছিল। কিন্তু এপ্রিলে নতুন করে কিছুই পাঠানো হচ্ছে না।’

তার মতে, এই বিঘ্ন যত দীর্ঘস্থায়ী হবে, সমস্যাও তত বেশি গুরুতর হয়ে উঠবে।
তথ্যসূত্র: বিবিসি

এসআর


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝