ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩
শিরোনাম
Advertisement
হাওরের বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় যুবকের মৃত্যু
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:৪৬ পিএম
X

সুনামগঞ্জের মধ্যনগর উপজেলায় হাওরের ধান রক্ষায় বাঁধ কাটতে গিয়ে মাটিচাপায় আরমান মিয়া (২০) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত আরমান উপজেলার শালীয়ানী গ্রামের চানপর মিয়ার ছেলে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গুরমার হাওরের ৮ নম্বর উপ-প্রকল্পের শৌলডুয়ারী বাঁধে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, টানা কয়েক দিনের ভারী বৃষ্টিতে সুনামগঞ্জের বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দেয়। এতে মধ্যনগর উপজেলার রূপেশ্বর হাওরের বিস্তীর্ণ জমিতে পানি জমে ধান তলিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এ অবস্থায় ধান রক্ষায় স্থানীয় কৃষকরা রোববার শৌলডুয়ারী বাঁধ কেটে দেওয়ার উদ্যোগ নেন।

বাঁধের নিচের অংশ থেকে কাটার কাজ চলাকালে হঠাৎ মাটির একটি বড় অংশ ধসে পড়ে। এতে আরমান মিয়া মাটিচাপা পড়েন। পরে স্থানীয়রা প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে ধর্মপাশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সঞ্জয় ঘোষ বলেন, বাঁধ কাটতে গিয়ে মাটি চাপায় এক যুবকের মৃত্যু হয়েছে। তবে বাঁধ কাটার বিষয়ে প্রশাসনের কোনো অনুমতি ছিল না।

এসআর
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝