ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ঢাকায় ফ্রি চিকিৎসা সেবা দিলেন মালয়েশিয়ার বিখ্যাত চিকিৎসক
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৭:২০ পিএম
X

মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হাসপাতাল সানওয়ে মেডিকেল সেন্টারের অভিজ্ঞ নিউরোসার্জন ডা. জোহান কুয়াহ বুন লিয়াং আজ রোববার রাজধানীর মাটিকাটা ইসিবি চত্বরে অবস্থিত জেজি হেলথ কেয়ার হাসপাতালে ফ্রি মেডিকেল কনসালটেশন প্রোগ্রাম পরিচালনা করেন। অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীরা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই চিকিৎসকের সরাসরি পরামর্শ নেওয়ার সুযোগ পেয়ে সন্তুষ্টি প্রকাশ করেন।


রোগীদের অনেকেই জানান, বিদেশে না গিয়েই এমন আন্তর্জাতিক মানের চিকিৎসাসেবা পাওয়া একটি বড় সুযোগ। বিশেষ করে ব্রেইন টিউমার, স্পাইন সার্জারি ও জটিল নিউরোসার্জারি-সংক্রান্ত সমস্যায় ভোগা রোগীরা সরাসরি বিশেষজ্ঞ মতামত পেয়ে উন্নত চিকিৎসার ব্যাপারে আশাবাদী হয়ে উঠেছেন।


অন্যদিকে, ডা. জোহান কুয়াহ বুন লিয়াং জেজি হেলথ কেয়ারের আধুনিক পরিবেশ, উন্নতমানের ডায়াগনস্টিক সুবিধা এবং ল্যাবরেটরির মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন। তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, “জেজি হেলথ কেয়ারের আধুনিক ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত সুবিধা আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, যা রোগীদের উন্নত সেবা দিতে সক্ষম।”


আয়োজক প্রতিষ্ঠান জেজি হেলথ কেয়ারের কর্মকর্তারা জানান, ভবিষ্যতেও তাদের এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, যাতে দেশের বিভিন্ন প্রান্তের রোগীরা সহজেই বিশ্বমানের চিকিৎসাসেবা নিতে পারেন।


উল্লেখ্য, ডা. জোহান কুয়াহ বুন লিয়াং সেমিনারে অংশ নিতে বর্তমানে বাংলাদেশে অবস্থান করছেন।


বাংলাদেশের রোগীদের জন্য বিদেশি চিকিৎসাসেবা আরও সহজ ও সুলভ করতে ঢাকার জেজি হেলথ কেয়ার মালয়েশিয়ার সানওয়ে মেডিকেল সেন্টারের অফিসিয়াল প্রতিনিধি হিসেবে কাজ করছে। এ বিষয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত সানওয়ে মেডিকেল সেন্টার ও জেজি হেলথ কেয়ারের মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।


আরএন



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝