Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

কালীগঞ্জে অবকাঠামো উন্নয়ন প্রকল্প কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: রোববার, ১২ এপ্রিল, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ১৬৬)

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় 'নগর পরিচালনা ও অবকাঠামো উন্নয়ন' শীর্ষক প্রকল্পের নিবিড় পরিবীক্ষণ সমীক্ষার অংশ হিসেবে একটি স্থানীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) এবং এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেড।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডির মহাপরিচালক (অতিরিক্ত সচিব) ড. মো. আল আমিন সরকার।

এমএস ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েটস লিমিটেডের উপদেষ্টা ও অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মো. খুরশিদ ইকবাল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন প্রকল্পের সমীক্ষা দলের নেতা মোহাম্মদ রকিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত ছিলেন আইএমইডির পরিচালক (উপসচিব) ফৌজিয়া রহমান ছাড়াও উপস্থিত ছিলেন উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) এ টি এম ফরহাদ চৌধুরী, প্রকল্পের নির্বাহী প্রকৌশলী মো. শফিকুল আহসান, কালীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সরওয়ার লিমা এবং কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ।

কর্মশালায় বক্তারা নগর পরিচালনা ব্যবস্থার আধুনিকায়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা বৃদ্ধি এবং প্রকল্প বাস্তবায়নে স্থানীয় অংশগ্রহণের গুরুত্ব তুলে ধরেন।

তারা বলেন, সঠিক পরিকল্পনা ও কার্যকর তদারকির মাধ্যমে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা সম্ভব।

এতে স্থানীয় বিভিন্ন পেশাজীবী সংগঠনের অর্ধশতাধিক উপকারভোগী অংশগ্রহণ করেন এবং উন্মুক্ত আলোচনায় নিজেদের মতামত তুলে ধরেন।

আরএস/এমএ


সম্পর্কিত   বিষয়:  গাজীপুর   কালীগঞ্জ  


LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close