ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
কালীগঞ্জে কৃষিজমি কেটে পুকুর তৈরির চেষ্টা, ২ লাখ টাকা জরিমানা
⏲ প্রকাশিত: শনিবার, ১১ এপ্রিল, ২০২৬, ১০:১৭ পিএম
X

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় অনুমতি ছাড়াই কৃষিজমির মাটি কেটে পুকুর তৈরির উদ্যোগ নেওয়ায় এক জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে অনিয়মিতভাবে মাটি কাটার ফলে আশপাশের জমিতে পানি চলাচল বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কাও দেখা দেয়।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলার বক্তারপুর ইউনিয়নের বেরুয়া এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম কামরুল ইসলাম।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তি হলেন ওই এলাকার বাসিন্দা রকিবুন নবী এবং মাহমুদুন নবীর ছেলে।

স্থানীয় সূত্র ও প্রশাসন জানায়, বেরুয়া দক্ষিণপাড়ার বারুন এলাকায় কৃষিজমির মাটি কেটে বাঁধ নির্মাণের মাধ্যমে পুকুরের আকৃতি তৈরির কাজ চলছিল। তবে এ কাজের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেওয়া হয়নি। ফলে পাশের কৃষিজমিতে স্বাভাবিক পানি প্রবাহে বিঘ্ন ঘটার আশঙ্কা তৈরি হয়।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালিয়ে অভিযোগের সত্যতা নিশ্চিত করে। পরে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জমির মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, কৃষিজমি রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরএস/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝