Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

বিদেশি বিমান সংস্থার জন‍্য এসএসপি প্রস্তুতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশ: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬, ১২:৪৬ পিএম   (ভিজিট : ৩৪)

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা জোরদার এবং আন্তর্জাতিক মানদণ্ডের সাথে সামঞ্জস্য নিশ্চিত করার লক্ষ্যে তিন দিনব্যাপী 'Supplementary Station Procedure (SSP) প্রস্তুতি বিষয়ক' কর্মশালার আয়োজন করে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

গত ৫ এপ্রিল থেকে বেবিচক সদর দপ্তরে অনুষ্ঠিত এই কর্মশালাগুলো ৭ এপ্রিল সমাপ্ত হয়।

বাংলাদেশে ফ্লাইট পরিচালনা ও কার্গো পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল বিদেশি বিমান সংস্থার জন্য আয়োজিত এই কর্মশালার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে বেবিচকের নিয়মানুযায়ী নিরাপত্তা কার্যক্রম নিশ্চিত করা। এর মাধ্যমে অংশগ্রহণকারী অপারেটরদের এভিয়েশন সিকিউরিটি সংক্রান্ত রেগুলেটরি প্রয়োজনীয়তা ও তদারকি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়। পাশাপাশি সিএএবি-এর 'মডেল এসএসপি'-এর প্রতিটি ধাপ বিস্তারিত ব্যাখ্যা করার মাধ্যমে বিদেশি অপারেটরদের সম্পৃক্ততা বৃদ্ধি এবং এসএসপি জমা, পর্যালোচনা ও চূড়ান্ত অনুমোদনের প্রক্রিয়াটি সহজ ও পরিষ্কার ভাবে তুলে ধরাই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল। 

কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন উপ-পরিচালক (চীফ এভসেক ইন্সপেক্টর) এবং আইসিএও অডিটর ও আইসিএও সার্টিফাইড ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর। 

কর্মশালায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (এভসেক পলিসি এন্ড সার্টিফিকেশন) ইফতেখার জাহান হোসেন; সিনিয়র কনসালটেন্ট গ্রুপ ক্যাপ্টেন (অব.) খান শাহীনুল বারি এবং নিরাপত্তা কর্মকর্তা মো. আরিফুল ইসলাম। 

কর্মশালায় বাংলাদেশে পরিচালনাকারী ৩৬টি বিদেশি এয়ারলাইন্সের মোট ৬৫ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।

বাংলাদেশের জাতীয় বেসামরিক বিমান চলাচল নিরাপত্তা প্রোগ্রাম অনুযায়ী, দেশে পরিচালনাকারী সকল বিদেশি বিমান অপারেটরকে তাদের প্রতিটি স্টেশন বা বিমানবন্দরের জন্য লিখিত Supplementary Station Procedure (SSP) প্রণয়ন এবং তা বেবিচক কর্তৃক অনুমোদন গ্রহণ বাধ্যতামূলক। এই প্রক্রিয়াকে সহজতর করতে বেবিচকের এভসেক বিভাগ একটি মডেল এসএসপি প্রণয়ন করেছে, যা বিদেশি অপারেটরদের জন্য কার্যকর দিকনির্দেশনা প্রদান করবে।

সদস্য (নিরাপত্তা) তাঁর বক্তব্যে উল্লেখ করেন যে, এসএসপি প্রণয়নের মাধ্যমে বিদেশি এয়ারলাইন্সগুলোর অভ্যন্তরীণ মান নিয়ন্ত্রণ, জাতীয় বিধি অনুসরণ এবং সিএএবি, আইসিএও কিংবা সংশ্লিষ্ট রাষ্ট্রীয় কর্তৃপক্ষের অডিটে কমপ্লায়েন্স অর্জন আরও সহজ হবে।

এমএ




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close