ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
শিরীন শারমিনকে কারাগারে পাঠানোর আদেশ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ৫:১০ পিএম
X

সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর রিমান্ড আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানা ওই আদেশ দেন। আদেশটি দেওয়া হয় জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর লালবাগ থানার আশরাফুল ওরফে ফাহিম নামে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলায়।

এর আগে মামলার তদন্ত কর্মকর্তা, গোয়েন্দা পুলিশের পরিদর্শক মোহসিন উদ্দিন, আদালতে হাজির করে শিরীন শারমিন চৌধুরীকে দুই দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।

মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তাকে গ্রেপ্তার করে। এরপর বেলা ১টা ৫৫ মিনিটে তাকে পুরান ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়।

মামলার বিবরণ অনুযায়ী, ২০২৪ সালের জুলাই আন্দোলনের সময়, ১৮ জুলাই বিকেলে আজিমপুর বাসস্ট্যান্ডে আন্দোলন চলছিল। সেখানে দেশি ও বিদেশি অস্ত্রধারীদের হামলায় আশরাফুল ওরফে ফাহিমের চোখে গুলি লাগে।

এ ঘটনায় আশরাফুল গত ২৫ মে শেখ হাসিনাসহ ১৩০ জনের নাম উল্লেখ এবং অজ্ঞাত ১১৫-১২০ জনের বিরুদ্ধে মামলা করেন।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের পর দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। এ সময় সাবেক মন্ত্রী ও সংসদ সদস্যদের মধ্যে কেউ কেউ গ্রেপ্তার হলেও ড. শিরীন শারমিন চৌধুরী প্রকাশ্যে আসেননি। এমনকি ৮ আগস্ট অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠানে তিনি উপস্থিত ছিলেন না।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝