ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের হাত ভেঙ্গে দিলো
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৯:৫১ পিএম
X

খাগড়াছড়ি পৌর শহরে অকটেন না পেয়ে ট্যাগ অফিসারের ওপর হামলা করে হাত ভেঙ্গে দিয়েছে কয়েকজন যুবক। 

সোমবার দুপুর ২ টা ৪০ মিনিটের দিকে মহাজন পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা। আহত ট্যাগ অফিসার হেমন্ত চাকমা খাগড়াছড়ি সদর উপজেলা ভূমি অফিসের কর্মচারী। 

জানা যায়, রেশনিং অনুসারে খাগড়াছড়ি পৌর শহরের মেহেরুন নেছা ফিলিং স্টেশনে সকাল ৯ টা থেকে জ্বালানী তেল বিতরণ শুরু হয়। এ সময় ৫০০ টাকা করে অকটেন বিতরণ করা হলেও কয়েকজন যুবক প্লাষ্টিকের বোতলে অতিরিক্ত অকটেন দাবি করে। এ সময় ট্যাগ অফিসার হেমন্ত চাকমা অতিরিক্ত তেল দিতে অস্বীকৃতি জানান। পরে দুপুরে মহাজন পাড়া এলাকায় দুপুরের খাবার খেতে গেলে ওই যুবকরা হেমন্ত চাকমাকে দোকান থেকে বের করে লাঠিসোঠা দিয়ে হামলা চালিয়ে হাত ভেঙ্গে দেয়। পরে স্থানীয়রা তাকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যায়। 

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা জানান, এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।

এনএম/এসআর



Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝