ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
এমপিদের ব্যাংক ঋণ ১১ হাজার কোটি টাকা, খেলাপি ৩,৩৩০ কোটি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৬ এপ্রিল, ২০২৬, ৫:৫৩ পিএম
X

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, বর্তমান জাতীয় সংসদের সদস্য এবং তাদের স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে মোট ঋণের পরিমাণ ১১,১১৭ কোটি ৩১ লাখ টাকা। এর মধ্যে ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকা খেলাপি ঋণ।

সোমবার (৬ এপ্রিল) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের নবম দিনে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য মো. আবুল হাসনাতের এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এই চাঞ্চল্যকর তথ্য জানান।

সংসদে দেওয়া তথ্যে অর্থমন্ত্রী জানান, সংসদ সদস্য এবং তাদের মালিকানাধীন বা স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানি থেকে এই বিপুল পরিমাণ ঋণ নেওয়া হয়েছে। মোট ঋণের একটি বড় অংশই বর্তমানে খেলাপি হয়ে পড়েছে।

তবে খেলাপি ঋণের একটি বিশেষ দিক উল্লেখ করে অর্থমন্ত্রী জানান, আদালতের নির্দেশনার কারণে ৩,৩৩০ কোটি ৮ লাখ টাকা বর্তমানে নিয়মিত বা অ-খেলাপি হিসেবে প্রদর্শিত হচ্ছে। অর্থাৎ, আইনি জটিলতার কারণে এই বিপুল পরিমাণ অর্থকে খেলাপি তালিকার অন্তর্ভুক্ত দেখানো সম্ভব হচ্ছে না।

এর আগে একই অধিবেশনে অর্থমন্ত্রী দেশের শীর্ষ ২০ ঋণ খেলাপির তালিকাও প্রকাশ করেন।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝