রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গুঞ্জন তো গুঞ্জনই। ঘটনা যদি ঘটে, তখন আমরা দেখব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সাংবাদিকরা যখন বলেন, বিষয়টি শুধু গুঞ্জন নয়, গণমাধ্যমেও এসেছে, তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "তাহলে আপনারা রাষ্ট্রপতিকেই জিজ্ঞেস করতে পারেন।
রাষ্ট্রপতি পদত্যাগ করলে সাংবিধানিক প্রক্রিয়া কী হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, "রাষ্ট্রপতি চাইলে সংবিধান অনুযায়ী পদত্যাগ করতে পারেন। স্বাস্থ্যগত বা অন্য যেকোনো কারণে তাঁর সেই সুযোগ রয়েছে।
তবে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে সরকার অবগত নয় বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
-টিএস