ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিধ্বস্ত বিমানের দ্বিতীয় ক্রু উদ্ধার, তবে তুমুল লড়াই চলছে
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১০:২০ এএম
X

ইরানে ভূপাতিত হওয়া নিজেদের এফ-১৫ যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে শনাক্ত ও উদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের স্পেশাল ফোর্সের সেনারা। তবে তাকে ইরান থেকে এখনো বের করে নিয়ে যেতে পারেনি তারা। কারণ সেখানে ইরানিদের সঙ্গে মার্কিনিদের তুমুল লড়াই চলছে।

সংবাদ মাধ্যম আল জাজিরা এর আগে রোববার সকালে জানায়, মার্কিন যুদ্ধবিমানের দ্বিতীয় পাইলটকে উদ্ধার করার তথ্য জানিয়েছেন দেশটির সরকারি কর্মকর্তারা। এর কিছুক্ষণ পরই ওই সূত্রটি আরও জানায়, দ্বিতীয় ক্রুকে বের করে আনা সম্ভব হয়নি এখনো।

আল জাজিরা বলেছে, যুক্তরাষ্ট্রের সূত্রটি জানিয়েছে- শনিবার রাতে নিখোঁজ বিমানের ক্রুকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর তাকে উদ্ধারে অভিযান শুরু হয়। কিন্তু তখন ব্যাপক বাধার মুখেও পড়তে হয় তাদের।

আর সেখানে এখনো লড়াই চলার কারণে ওই ক্রুকে ইরানের ভেতর থেকে বের করে আনা সম্ভব হয়নি। ধারণা করা হচ্ছে- ওই ক্রু এবং যারা তাকে উদ্ধার করেছে সেসব উদ্ধারকারী সেনারা হয়তো ঝুঁকির মধ্যে পড়েছেন।

যেহেতু ক্রুকে ইরান থেকে বের করে আনা সম্ভব হয়নি। তাই সেখানে এখনো সক্রিয় অভিযান চলছে।

বিমানটি মূলত ভূপাতিত হয়েছে ইরানের দেহদাস্তে। সেখানে রাতভর হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বেশ কয়েকজন মানুষ নিহত হয়েছেন।

গত শুক্রবার বিমানটি ভূপাতিত করার পরই ওই পাইলটকে খুঁজে বের করার চেষ্টা শুরু করে যুক্তরাষ্ট্র। তাদের পাশাপাশি ইরানও ওই পাইলটকে খুঁজতে থাকে। এমনকি তারা সাধার‌ণ মানুষকেও এতে যোগ দিতে আহ্বান জানিয়েছিল।

সূত্র: আল জাজিরা।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝