ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
২ মার্কিন যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:০৯ পিএম
X

একে একে দুটি মার্কিন আধুনিক যুদ্ধবিমান ধ্বংসের দাবি করেছে ইরান। দেশটির প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তারা মার্কিন সামরিক বাহিনীর দুটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে—যার একটি দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এবং অন্যটি হরমুজ প্রণালির আশপাশে বিধ্বস্ত হয়েছে।

ইরানি সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র শুক্রবার (৩ এপ্রিল) জানিয়েছেন, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি এফ-১৫ যুদ্ধবিমান সম্পূর্ণ ধ্বংস করেছে।

দিনের শেষভাগে ইরানি সামরিক বাহিনী জানায়, তারা একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমানকে লক্ষ্যবস্তু করেছে, যা পরে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

দ্য নিউ ইয়র্ক টাইমস অজ্ঞাতনামা কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে, এ-১০ বিমানটি বিধ্বস্ত হওয়ার পর এর পাইলট নিরাপদ আছেন।

তবে ভূপাতিত এফ-১৫-এর পাইলটদের মধ্যে অন্তত একজনের পরিণতি এখনও অজানা। বেশ কয়েকটি মার্কিন সংবাদমাধ্যম জানিয়েছে, ওই জেটের একজন ক্রু সদস্যকে মার্কিন বাহিনী খুঁজে পেয়ে উদ্ধার করেছে, কিন্তু অন্যজন এখনও নিখোঁজ রয়েছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এনবিসি নিউজকে বলেছেন, জেট ভূপাতিত করার এই ঘটনা তেহরানের সঙ্গে আলোচনার সম্ভাবনায় কোনো প্রভাব ফেলবে না।

তিনি বলেন, ‘না, মোটেও না। না, এটা যুদ্ধ। আমরা যুদ্ধের মধ্যে আছি।’

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো এফ-১৫ জেটের ধ্বংসাবশেষ এবং প্যারাশুটসংযুক্ত একটি ইজেকশন সিটের (পাইলট বের হওয়ার আসন) ছবি প্রকাশ করেছে।

জেটটি ভূপাতিত হওয়ার পর ইরানি পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ-বাঘের ঘালিবাফ যুদ্ধে ট্রাম্পের বারবার বিজয়ের দাবিকে উপহাস করেছেন।

ঘালিবাফ একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে লিখেছেন, টানা ৩৭ বার ইরানকে পরাজিত করার দাবি করার পর, তাদের শুরু করা এই ‘কৌশলহীন’ যুদ্ধ এখন রেজিম চেঞ্জ বা শাসন পরিবর্তনের লক্ষ্য থেকে সরে গেছে।

তিনি ট্রাম্পকে কটাক্ষ করে লেখেন, ‘হেই, কেউ কি আমাদের পাইলটদের খুঁজে পাবেন? দয়া করে খুঁজে দিন।’

পেন্টাগন ও মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)—যারা মধ্যপ্রাচ্য ও এশিয়ার বড় অংশে সামরিক কার্যক্রম তদারকি করে—তাদের পক্ষ থেকে এই ঘটনার বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: আল জাজিরা

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝