ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
হালদা নদীর উজানে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ
✎ অবজারভার প্রতিনিধি
⏲ প্রকাশিত: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬, ৫:০৯ পিএম
X

খাগড়াছড়ির মানিকছড়িতে দক্ষিণ এশিয়ার প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীর উজানে অবৈধভাবে নির্মিত বাঁধ উচ্ছেদ করেছে মৎস্য অধিদপ্তর। শুক্রবার দুপুরে মানিকছড়ির দশবিল এলাকায় অভিযান পরিচালনা করা হয়।

মানিকছড়ি উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদুল হাসানের নেতৃত্বে অভিযানে মানিকছড়ি থানা সহযোগিতা করে।

মৎস্য কর্মকর্তা জানান, নদীর উজানে অবৈধভাবে বাঁধ দিয়ে মাছ শিকারের প্রস্তুতির গোপন সংবাদ পেয়ে অভিযান পরিচালনা করা হয়। এ সময় নদী থেকে বাঁধ উচ্ছেদ করা হয় এবং বাঁধ নির্মাণে ব্যবহৃত ট্রিপল জব্দ করা হয়। জড়িতদের প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে।

প্রসঙ্গত, দক্ষিণ এশিয়ার একমাত্র দেশীয় প্রজাতির মাছের প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হালদা নদীকে হেরিটেজ ঘোষণা করে ২০২৫ সালের ৫ নভেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়। নদীর স্বাভাবিক ভারসাম্য রক্ষা ও মৎস্য সম্পদের অভয়াশ্রম তৈরিতে সরকার কাজ করছে।

এনএম/আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝