ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
ফুলবাড়ীতে পেট্রোল পাম্পে প্রশাসনের অভিযান
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ৪:৫৮ পিএম
X
Advertisement

অবৈধভাবে জ্বালানি তেলের মজুদ নিয়ন্ত্রণ ও বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে দিনাজপুরের ফুলবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে।

সোমবার (৩০ মার্চ) সকালে দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম এ অভিযান পরিচালনা করেন।

এ সময় তিনি ফুলবাড়ী উপজেলার পাঁচটি পেট্রোল পাম্পের মজুদ তদারকি করেন এবং পেট্রোল ও অকটেন সংরক্ষণের ট্যাংক পরিদর্শন করেন। অভিযানে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শাহ এবং ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম সরকার উপস্থিত ছিলেন।

অভিযানে প্রাথমিকভাবে সংশ্লিষ্ট সকল পেট্রোল পাম্প কর্তৃপক্ষকে সতর্ক করা হয়।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সামিউল ইসলাম জানান, বর্তমান পরিস্থিতিতে কিছু অসাধু ব্যক্তি পেট্রোল ও অকটেন অবৈধভাবে মজুদ করার চেষ্টা করছে। এ বিষয়ে জেলা ও উপজেলা প্রশাসন পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে নিয়মিত অভিযান পরিচালনা করছে।

তিনি আরও বলেন, বাজারে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এইচআর/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement