ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ফের বিশ্ব বাজারে তেলের দাম বাড়ল
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: সোমবার, ৩০ মার্চ, ২০২৬, ১১:০৬ এএম
X

বিশ্ব বাজারে ফের বাড়ল তেলের দাম। একইসঙ্গে এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যুদ্ধের তীব্রতা বৃদ্ধির মধ্যে তেলের দাম প্রায় দুই সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়েছে। খবর আল জাজিরার।

সোমবার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ৩ শতাংশের বেশি বেড়ে ব্যারেলপ্রতি ১১৬ ডলার ছাড়িয়ে গেছে। সর্বশেষ এই মূল্যবৃদ্ধির ফলে বিশ্ব বাজারে তেলের দাম গত ১৯ মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সে সময় তেলের দাম অল্প সময়ের জন্য ব্যারেলপ্রতি ১১৯ ডলার স্পর্শ করেছিল।

পাশাপাশি আমেরিকার ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ফিউচার্স-এর দরও ৩.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০২.৯৬ ডলারে দাঁড়িয়েছে।

এছাড়া, এশিয়ায় শেয়ারবাজারে দরপতন হয়েছে। সোমবার জাপানের নিক্কেই ২২৫ সূচকের দরপতন হয়েছে ৪.৫ শতাংশ, অন্যদিকে দক্ষিণ কোরিয়ার কসপির দরপতন হয়েছে ৪ শতাংশের বেশি।

যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তেলের দাম প্রায় ৬০ শতাংশ বেড়েছে, যার ফলে বিশ্বজুড়ে জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে এবং বিভিন্ন দেশ জরুরি ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে।

বিশ্লেষকরা সতর্ক করেছেন যে, হরমুজ প্রণালিতে সামুদ্রিক যান চলাচল স্বাভাবিক পর্যায়ে ফিরে না এলে তেলের দাম বাড়তে থাকার সম্ভাবনা রয়েছে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝