ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানের পানি সরবরাহ কেন্দ্র-বিশ্ববিদ্যালয়ে হামলা
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১০:০০ এএম আপডেট: ২৯.০৩.২০২৬ ৩:৩৩ পিএম
X

ইরানের পানি সরবরাহ কেন্দ্র এবং বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। গত কয়েক ঘণ্টায় দফায় দফায় হামলায় ইরানের বেশ কয়েকটি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে, যার মধ্যে দক্ষিণ-পশ্চিম খুজেস্তান প্রদেশের হাফতগেলও রয়েছে। খবর আল জাজিরার।

এটি দিনের সবচেয়ে উল্লেখযোগ্য হামলাগুলোর একটি। এর লক্ষ্যবস্তু ছিল ১০ হাজার ঘনমিটার (১ কোটি লিটার বা ২৬ লাখ গ্যালন) ধারণ ক্ষমতার একটি পানি সরবরাহ কেন্দ্র। এই যুদ্ধে ইরানের অনেক বেসামরিক স্থাপনায় হামলা চালানো হলেও এই পানি সরবরাহ কেন্দ্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

গত ২৪ ঘণ্টায় তেহরানেও ব্যাপক বোমাবর্ষণ হয়েছে। বেশ কয়েকটি জায়গায় হামলা হয়েছে, কিন্তু ঠিক কোন জায়গাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে তা এখনো স্পষ্ট নয়। 

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীও এখন পাল্টা হামলার হুমকি দিচ্ছে। তারা একটি কড়া বিবৃতি দিয়ে বলেছে যে, এই অঞ্চলজুড়ে মার্কিন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোকে লক্ষ্যবস্তু বানানো হবে।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝