ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরানে হামলা চালিয়ে যেতে ট্রাম্পকে চাপ দিচ্ছেন সৌদি যুবরাজ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১০:২৪ পিএম
X

সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান ইরানের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে চাপ দিচ্ছেন। তিনি মার্কিন প্রেসিডেন্টকে জানিয়েছেন, এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তুলবে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক কয়েকটি ফোনালাপে প্রিন্স মোহাম্মদ বিন সালমান ট্রাম্পকে বলেছেন, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের এই সামরিক অভিযান মধ্যপ্রাচ্যকে নতুনভাবে গড়ে তোলার একটি ‘ঐতিহাসিক সুযোগ’ তৈরি করেছে।

সূত্রগুলো জানিয়েছে, তিনি ট্রাম্পকে ইরানের কট্টরপন্থি সরকারকে সম্পূর্ণভাবে অপসারণের জন্য চাপ দিতে বলেছেন। তার মতে, ইরান উপসাগরীয় অঞ্চলের জন্য দীর্ঘমেয়াদি হুমকি।

তবে সৌদি ও মার্কিন উভয় সরকারের কিছু জ্যেষ্ঠ কর্মকর্তা আশঙ্কা করছেন, যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে ইরান সৌদি তেল স্থাপনে আরও কঠোর হামলা চালাতে পারে এবং যুক্তরাষ্ট্র দীর্ঘমেয়াদি সংঘাতে জড়িয়ে পড়তে পারে।

এদিকে, ট্রাম্প প্রকাশ্যে কখনও যুদ্ধ দ্রুত শেষ হবে বলে ইঙ্গিত দিচ্ছেন, আবার কখনও তা আরও দীর্ঘস্থায়ী হবে এমন সংকেত দিচ্ছেন। সোমবার (২৩ মার্চ) তিনি সামাজিক মাধ্যমে দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কার্যকর আলোচনা’ হয়েছে—যদিও ইরান এই দাবি অস্বীকার করেছে।

বিশ্লেষকদের মতে, এই পরিস্থিতি মধ্যপ্রাচ্যের সংঘাতকে আরও অনিশ্চিত করছে এবং বড় ধরনের আঞ্চলিক অস্থিতিশীলতার ঝুঁকি বাড়াচ্ছে।

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝