ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬, ১৮ ভাদ্র ১৪৩৩ তথ্য অধিদফতর নিবন্ধন নম্বর ০৬
শিরোনাম
Advertisement
দৌলতপুরে সোয়া ৬ কোটি টাকার এলএসডিসহ বিপুল মাদক উদ্ধার
✎ অবজারভার সংবাদদাতা
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৬:৩৫ পিএম
X
Advertisement

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে সোয়া ৬ কোটি টাকারও বেশি মূল্যের এলএসডিসহ বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ করেছে বাংলাদেশ বর্ডার গার্ড কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (২৪ মার্চ) আনুমানিক সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া ব্যাটালিয়ন সদরের একটি বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর রেলস্টেশন এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী ‘মধুমতি এক্সপ্রেস’ ট্রেনে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১২ বোতল (প্রতি বোতল ৫০ মিলি) ভারতীয় এলএসডি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এই উচ্চমূল্যের মাদকের আনুমানিক সিজার মূল্য প্রায় ৬ কোটি ২৪ লাখ টাকা।

এদিকে, একই দিন (মঙ্গলবার) ভোরে সীমান্তবর্তী মুন্সিগঞ্জ মাঠ ও প্রাগপুর নদীর ঘাট এলাকায় পৃথক আরও দুটি অভিযান পরিচালনা করে বিজিবি। এসব অভিযানে আশ্রায়ণ ও প্রাগপুর বিওপির টহল দল বিপুল পরিমাণ ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ফেয়ারডিল সিরাপ এবং পাতার বিড়ি জব্দ করে।

জব্দকৃত সব মালামালের মোট আনুমানিক বাজারমূল্য প্রায় ৬ কোটি ২৬ লাখ ৮০ হাজার ৫৮৫ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তারা ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে আসছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে এ ধরনের অভিযান চলমান রয়েছে।

এসআই/আরএন
Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝
Advertisement