ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানে ইরানের হামলার দাবি
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:০৭ পিএম আপডেট: ২০.০৩.২০২৬ ৭:২৯ পিএম
X

যুক্তরাষ্ট্রের একটি এফ-৩৫ যুদ্ধবিমানে হামলার দাবি করেছে ইরান। দেশটির রাজধানী তেহরানে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে বিমানটিকে লক্ষ্যবস্তু করা হয়।

ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড জানিয়েছে, তারা ধারণা করছে বিমানটি ভূপাতিত হয়েছে। তবে যুক্তরাষ্ট্র এ তথ্য অস্বীকার করেছে। তাদের দাবি, বিমানটি ক্ষতিগ্রস্ত হলেও মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে জরুরি অবতরণ করতে সক্ষম হয়েছে। এছাড়া পাইলটও অক্ষত রয়েছেন।

পঞ্চম প্রজন্মের স্টিলথ এফ-৩৫ যুদ্ধবিমান শত্রুপক্ষের রাডারকে ফাঁকি দিয়ে উড়তে সক্ষম। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই এ ধরনের যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালাচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার প্রথমবারের মতো এ ধরনের যুদ্ধবিমানকে সরাসরি আঘাত করার দাবি করল ইরান।

সূত্র: আনাদোলু

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝