Monday | 1 June 2026 | Reg No- 06
Epaper | English
   
English | Monday | 1 June 2026 | Epaper
BREAKING: প্রবীণ আ.লীগ নেতা তোফায়েল আহমেদ মারা গেছেন      পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ      ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে গ্রাহক-পুলিশ সংঘর্ষ      ইরানের সামরিক স্থাপনায় হামলার দাবি যুক্তরাষ্ট্রের      মরণোত্তর জাতিসংঘ পদক পাচ্ছেন ৬ বাংলাদেশি শান্তিরক্ষী      বাজেটের আগে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এক ধরনের ধোঁকাবাজি: জামায়াত আমির      মিয়ানমারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৫৫      

সৌদি আরবে ঈদ শুক্রবার

প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৯:৫৪ পিএম   (ভিজিট : ৯১)

সৌদি আরবে ১৪৪৭ হিজরি সনের শাওয়াল মাসের চাঁদ দেখা না যাওয়ায় দেশটিতে পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে শুক্রবার (২০ মার্চ)।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠকে দেশের কোথাও শাওয়ালের চাঁদ দেখা না যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। ফলে সৌদি আরবে এবার রমজান মাস ৩০ দিন পূর্ণ হচ্ছে।

দুই পবিত্র মসজিদকেন্দ্রিক ওয়েবসাইট ‘ইনসাইড দ্য হারামাইন’ এবং সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক গালফ নিউজও এ তথ্য জানিয়েছে।

ইসলিামি বিধান অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই নতুন মাস নির্ধারণ করা হয়। সেই নিয়ম অনুসরণ করেই সৌদি আরবে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকে সৌদি আরবের মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় বেসরকারি ও অলাভজনক খাতের কর্মীদের জন্য ঈদের ছুটির ঘোষণা দেয়। সৌদি শ্রম আইন অনুযায়ী, বুধবার (১৮ মার্চ) রাত থেকেই এই ছুটি শুরু হবে এবং তা পরবর্তী চার দিন পর্যন্ত চলবে।

মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল রুজাইকি তখন জানিয়েছিলেন, ছুটির এই ঘোষণা নিয়োগকর্তা ও কর্মীদের মধ্যে আগেভাগেই পরিষ্কার করা হয়েছে। এর ফলে প্রতিষ্ঠানগুলো তাদের কাজের সময়সূচি গুছিয়ে নিতে পারবে এবং জরুরি খাতের কার্যক্রম সচল রেখেও কর্মীরা ঈদের আনন্দ ও ছুটি উপভোগ করতে পারবেন। সূত্র : গালফ নিউজ।

এসআর




LATEST NEWS
MOST READ
আরও পড়ুন
Editor : Iqbal Sobhan Chowdhury
Published by the Editor on behalf of the Observer Ltd. from Globe Printers, 24/A, New Eskaton Road, Ramna, Dhaka.
Editorial, News and Commercial Offices : Aziz Bhaban (2nd floor), 93, Motijheel C/A, Dhaka-1000.
Phone: PABX- 41053001-06; Online: 41053014; Advertisement: 41053012.
E-mail: district@dailyobserverbd.com, news©dailyobserverbd.com, advertisement©dailyobserverbd.com, For Online Edition: mailobserverbd©gmail.com
🔝
close