ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার পদত্যাগ
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ১০:০৭ পিএম
X

ইরান যুদ্ধের প্রতিবাদে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের (এনসিটিসি) পরিচালক জোসেফ কেন্ট পদত্যাগ করেছেন। তিনি ট্রাম্প প্রশাসনের প্রথম উচ্চপদস্থ কর্মকর্তা, যিনি এই সংঘাতের কারণে পদত্যাগ করলেন।

মঙ্গলবার দেওয়া এক চিঠিতে কেন্ট বলেন, ‘বিবেকের তাড়নায় আমি ইরান যুদ্ধকে সমর্থন করতে পারছি না।’ তিনি দাবি করেন, ইরান যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিল না এবং ইসরায়েল ও তাদের প্রভাবশালী লবির চাপেই এই যুদ্ধ শুরু হয়েছে।

বিশ্লেষকেরা বলছেন, যুক্তরাষ্ট্রের আইনের আওতায় যুদ্ধ শুরুর ক্ষেত্রে সাধারণত ‘তাৎক্ষণিক হুমকি’ একটি গুরুত্বপূর্ণ বিবেচ্য বিষয় হিসেবে দেখা হয়।

তবে হোয়াইট হাউস এ বিষয়ে তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা দপ্তরও এ নিয়ে প্রতিক্রিয়া জানায়নি।

জোসেফ কেন্ট জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসি গ্যাবার্ডের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। তবে ইরান যুদ্ধ শুরুর পর থেকে গ্যাবার্ড জনসমক্ষে খুব কমই মন্তব্য করেছেন।

পর্যবেক্ষকদের মতে, কেন্টের পদত্যাগ ট্রাম্প প্রশাসনের ভেতরে ইরান যুদ্ধ নিয়ে মতবিরোধের ইঙ্গিত দিচ্ছে।

সূত্র: রয়টার্স

আরএন


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝