ENGLISH EPAPER 📍 ঢাকা 📅 শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
শিরোনাম
Advertisement
বিশ্ব বাজারে ফের ১০০ ডলার ছাড়ালো তেলের দাম
✎ অবজারভার অনলাইন ডেস্ক
⏲ প্রকাশিত: বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২৬, ১২:২১ পিএম আপডেট: ১২.০৩.২০২৬ ৩:২৯ পিএম
ফাইল ছবি।

ফাইল ছবি।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের ব্যারেলপ্রতি ১০০ ডলার (১২ হাজার ২৯৫ টাকা) ছাড়িয়েছে। বৃহস্পতিবার তেলের দাম এক লাফে ৯ শতাংশের বেশি বেড়েছে।

মধ্যপ্রাচ্যের জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থা ও অবকাঠামোতে ইরানের নতুন করে হামলার প্রভাবে তেলের বাজারে এই ঊর্ধ্বগতি দেখা দিয়েছে। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) রেকর্ড পরিমাণ মজুত ছাড়ার ঘোষণা দিলেও তেলের দামের এই উল্লম্ফন ঠেকানো যায়নি।

ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, বৃহস্পতিবার অপরিশোধিত জ্বালানি তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্টের দাম ৯ দশমিক ৩ শতাংশ বেড়ে ১০০ ডলার ৫০ সেন্টে পৌঁছায়। অন্যদিকে, ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের (ডব্লিউটিআই) দাম ৮ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ৯৪ ডলার ৯২ সেন্টে।

এদিকে, বৃহস্পতিবার এশিয়ার লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৯ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে। এর আগে আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) ৩২টি সদস্য দেশ জ্বালানি সরবরাহের উদ্বেগ মোকাবিলায় জরুরি মজুত থেকে মোট ৪০০ মিলিয়ন ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দেয়।

অন্যদিকে, বুধবার ইরান সতর্ক করে বলেছিল- হরমুজ প্রণালিতে জাহাজে হামলা আরও বাড়তে থাকলে তেলের দাম ব্যারেলপ্রতি ২০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই প্রণালি বিশ্ব জ্বালানি পরিবহনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) এক মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল বা তাদের মিত্রদের সঙ্গে সংশ্লিষ্ট যেকোনো জাহাজকে লক্ষ্যবস্তু করা হবে।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তাদের মিত্রদের লক্ষ্য করে বলেন- আপনারা কৃত্রিম ভাবে তেলের দাম কমাতে পারবেন না। ব্যারেলপ্রতি ২০০ ডলারের তেলের জন্য প্রস্তুত থাকুন। তেলের দাম আঞ্চলিক নিরাপত্তার ওপর নির্ভর করে, আর এই অঞ্চলে অস্থিরতার প্রধান উৎস আপনারাই।

তথ্যসূত্র: বিবিসি, দ্য গার্ডিয়ান।

এমএ


Advertisement
Loading...
Loading...
আরো দেখুন
সম্পাদক: ইকবাল সোবহান চৌধুরী
অবজারভার লিমিটেডের পক্ষে সম্পাদক কর্তৃক গ্লোব প্রিন্টার্স, ২৪/এ, নিউ ইস্কাটন রোড, রমনা, ঢাকা থেকে প্রকাশিত।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক কার্যালয়:আজিজ ভবন (৩য় তলা), ৯৩, মতিঝিল বাণিজ্যিক এলাকা (সি/এ), ঢাকা-১০০০।

ফোন: পিএবিএক্স- ৪১০৫৩০০১-০৬; বিজ্ঞাপন: ৪১০৫৩০১২; ০১৭৯৩৩১৭৮২৯, ০১৫৫০৭০৭২৯১, ই-মেইল: [email protected], ‍[email protected] অনলাইন: ৪১০৫৩০১৪; ০১৫৫০৭০৭২৯৭ ই-মেইল: [email protected] ০১৫৫০৭০৭২৯৬
🔝